ঢাকা মহানগর উত্তর ও শেকৃবি ছাত্রদলের ত্রাণসামগ্রী বিতরণ

০৯ মে ২০২০, ০৯:১৫ PM

© টিডিসি ফটো

করোনা সঙ্কট পরিস্থিতিতে রাজধানীর আফতাব নগরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল ও শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের উদ্যোগে আজ শনিবার অসহায় ও কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় মহানগর উত্তর ছাত্রদল প্রায় ৫৬০ পরিবার ও শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রায় ১৫০ পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুল রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ সভাপতি হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, সহ সাধারণ সম্পাদক আক্তার হোসাইন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম নোবেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সহ সভাপতি জসিম উদ্দিন সিকদার রানা, সহ সভাপতি বাছিরুল ইসলাম রানা, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আরাফাত রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্বাক্ষর জালিয়াতি করে কর্মচারী নিয়োগ, এমপিওভুক্ত প্রতিষ্ঠান…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬