করোনায় মৃত ব্যক্তিদের দাফনের দায়িত্ব নিল ছাত্রলীগ

০৮ মে ২০২০, ০৪:৫০ PM

© টিডিসি ফটো

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাবে তাদের দাফনে এগিয়ে এসেছে কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে মৃত ব্যক্তিদের দাফনে ১০ সদস্য বিশিষ্ট একটি ‘স্বেচ্ছাসেবক টীম’ গঠন করা হয়েছে। কুড়িগ্রাম জেলার যেকোন প্রান্তে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দাফনে সব কার্যক্রম সম্পন্ন করবে এ টীম।

১০ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের এই স্বেচ্ছাসেবক টিমে টিম প্রধান হিসেবে (০১) মো. সোহাগ হোসাইন হোজায়ফা, সহ টিম প্রধান হিসেবে (০২) মো. মিল্টন খন্দকার ,সমন্বয়ক হিসেবে (০৩) মো. মোকবুল হোসেন এবং সদস্য হিসেবে রয়েছেন (০৪) মো. শাওন সরকার (০৫) মো. সুজন মাহমুদ (০৬) মো. রায়হান কবির (০৭) মো. রাজিন রাহি (০৮) মো. বাবলা (০৯) মো. তানভীর আহমদ (১০) মো. আব্দুল মান্নান।

টীম প্রধান হোজায়ফা জানান, করোনাভাইরাস প্যানডেমিক আঁকার ধারন করায় বিশ্বমানবতা আজ হুমকির সম্মুখীন। বাংলাদেশের সব জায়গায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শতাধিক মানুষ ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে। দেশ ও জাতির এই ক্রান্তিকালে আপনারা লক্ষ্য করেছেন, করোনায় মৃত্যুবরণকারীদের দাফন কাজে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর অভাবে বা ভীতির কারনে কেউ এগিয়ে আসছে না।

তিনি বলেন, এ অবস্থায় ফুলবাড়ি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে টীম গঠন করা হলো। কুড়িগ্রাম জেলার যেকোন প্রান্তে এই রোগে প্রাণহানী ঘটলে তার দাফন-কাফনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ছাত্রলীগের এই টীম। আমাদের ০১৩০০০৫১২৩৩ নাম্বারে যোগাযোগ করা হলে আমরা টীিমসহ চলে আসবো। মানব সেবার এই মহৎকাজে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সহ টিম প্রধান মো. মিল্টন খন্দকার জানান, কুড়িগ্রামের কৃতি সন্তান, প্রধানমন্ত্রীর সহকারি প্রেসসচিব সারওয়ার-ই-আলম- সরকার জীবন ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সুরক্ষা সামগ্রী সরবরাহ করার জন্য। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় যেকোন দূর্যোগ,মহামারী পরিস্থিতিতে মানুষের পাশে ছিলো, আছে এবং আগামীতেও থাকবে।

বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, অ…
  • ০৩ জুলাই ২০২৬
বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা আলী খামেনি
  • ০৩ জুলাই ২০২৬
বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্র…
  • ০৩ জুলাই ২০২৬
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ আমলে তিন বাহিনীর পদবঞ্চিত ১৫০ সদস্য পেলেন ভূতাপে…
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence