খুলনায় অসহায়দের পাশে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি

০৭ মে ২০২০, ০৮:১৬ PM

© টিডিসি ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দিশেহারা মানুষ। জাতিসংঘ ইতোমধ্যে এই ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে। এ ভাইরাসের দ্রুত বিস্তার রোধে পুরো দেশ লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে বেড়েছে অসহায়-ছিন্নমূল মানুষদের দুর্দশা। দেশের এমন সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ মে) খুলনার পাইকগাছার ১০০ অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এই ছাত্রনেতা। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল- চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ ইত্যাদি।

ছাত্রদলের সাবেক সহ সভাপতি এস এম রফিকুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কষ্টের মাঝে জীবন যাপন করছে আমাদের গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠী। তাদের বেদনাদায়ক পরিস্থিতির কারণে আমাদের সাংগঠনিক অভিভাবক, তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদলকে নির্দেশনা দিয়েছেন, সবসময় গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। সমাজের বিত্তবান মানুষকেও এদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

উল্লেখ্য, এর আগেও সাবেক ছাত্রনেতা এস এম রফিকুল ইসলামের উদ্যোগে একই এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে এক সপ্তাহের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

ট্যাগ: ছাত্রদল
ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬