চট্টগ্রামে করোনায় বিএনপি নেতার মৃত্যু

০৬ মে ২০২০, ০৭:৫৫ PM

© ফাইল ফটো

চট্টগ্রামে করোনাভাইরাসে এসকান্দর উল্লাহ (৫৪) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান। তিনি নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ব্রংকাইটিসে আক্রান্ত ওই রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত ৩ মে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শুরু থেকেই তাকে আইসিইউতে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়। তিনি দুইদিন সুস্থ ছিলেন। আজ (বুধবার) সকালে হঠাৎ অবস্থার অবনতি হয়। এরপর তিনি মারা যান।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬