মাগুরা জেলা সভাপতিকে গ্রেফতারে নিন্দা ছাত্রদলের

০৫ মে ২০২০, ১২:৩৫ PM

মাগুরা জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহীমকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের ভায়নার মোড়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন শ্যামল প্রতিবাদ জানিয়ে বলেন, করোনা ভাইরাসের এই সময় জনগণ থেকে দূরে রাখতে নিরীহ ছাত্রনেতাদের ঘর থেকে টেনে এনে জেলে ঢুকানো হচ্ছে। নূন্যতম অধিকার কিংবা মানবাধিকারের ধার ধারছে না জবরদখলকারী সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল নেতা-কর্মীরা সারাদেশে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ, রান্না করা খাবার বিতরণ, নিরাপদ দূরত্ব নির্ধারক চিহ্ন অঙ্কন, হাত ধোয়া কর্মসূচি, বিনামূল্যে কাঁচা সবজি বিতরণ, নগদ আর্থিক সহায়তা, সাবান, করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং করোনার ভয়াবহতা সম্পর্কে মাইকিং করা হয়। কৃষকের ধান কেটে সহায়তা করা, রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্নতা, মসজিদের অজুখানায় সাবান দেওয়া, বিভিন্ন জায়গায় হাত ধোয়ার জন্য ড্রাম আর হ্যান্ডওয়াশ রাখা, বিভিন্ন জায়গায় জীনাণুনাশক স্প্রে দেওয়া এবং লাশ সৎকারের জন্য টিম প্রভৃতি কাজ করে যখন জনগণের মন জয় করেছে, তখন সরকার ক্ষিপ্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ছাত্রদল নেতাদের গ্রেফতার করছে। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং তাদের ওপর নির্যাতনের ঘটনা এই সময়ে এসেও মাত্রাতিরিক্ত আকার ধারণ করেছে।

এসময় আব্দুর রহীমের নিংশর্ত মুক্তি দাবি করে তারা বলেন, আব্দুর রহীম রাজপথের একজন সাহসী নেতা। সে আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকা রাখবে। তাকে গ্রেফতার আইনের শাসনের জন্য একটি খারাপ উদাহরণ হয়ে থাকলো।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বিভিন্ন গ্রেডে চ…
  • ১৯ এপ্রিল ২০২৬
খাগড়াছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইন, টিকার আওতায় আসবে ৭৯ হাজার…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তে একাদশে ফেরার ‘গল্প’ জানালেন শরিফুল
  • ১৯ এপ্রিল ২০২৬
জুনায়েদ-রাফে-ইরা-হাসিবদের বরণ করল এনসিপি
  • ১৯ এপ্রিল ২০২৬
সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক ও সহকারী …
  • ১৯ এপ্রিল ২০২৬
জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে ইবিতে প্র…
  • ১৯ এপ্রিল ২০২৬