প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন, আল্লাহর ওপর ভরসা রাখুন : কাদের

০২ মে ২০২০, ০৮:৫০ PM

© ফাইল ফটো

করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কার্যক্রম সার্বক্ষণিক মনিটর করছেন বলে জানিয়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দিচ্ছেন, তার ওপর আস্থা রাখুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। ইনশাল্লাহ করোনাযুদ্ধে বিজয় আমাদের হবেই।

শনিবার (২ মে) সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশ ও জাতির সংকটকালে যারা নিবেদিত প্রাণ নিশ্চয়ই জাতি তাদের সম্মান প্রদর্শন করবে। ইতোমধ্যে সরকার ব্যাংকিংসহ করোনা সংকটে যারা ফ্রন্টলাইন যোদ্ধা তাদের সুযোগ সুবিধা ঘোষণা করেছেন।

তিনি বলেন, তৈরি পোশাক কারখানাগুলো চালু করার আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এ সংকটে কোনো প্রকার শ্রমিক ছাঁটাই ও লে-অফ করা হবে না। তাছাড়া ঢাকার আশপাশের শ্রমিকদের দিয়ে কাজ করানোর কথা ছিল এবং বিভিন্ন জেলা ও গ্রামে যে সকল শ্রমিক চলে গেছে তাদের বেতনের কিছু অংশ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। প্রকৃতপক্ষে আমরা দেখছি দলে দলে বিভিন্ন মাধ্যমে শ্রমিকরা ঢাকায় ফিরছে। শ্রমিকরা বলছেন অফিস থেকে তাদের আসতে বলা হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গতকাল দেখলাম গাজীপুরে একটি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। সরকার এখাত সুরক্ষায় ইতোমধ্যে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এ সংকটে পোশাক কারখানার মালিকরা উদার মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করবে এটাই আমার বিশ্বাস। মালিকদের উদ্দেশ্য বলেন, সরকার আপনাদের পাশে আছে, কাজেই শ্রমিক ভাই বোনদের পাশে থাকুন, প্রতিশ্রুতি রক্ষা করুন। শ্রমিক ছাঁটাই করবেন না।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকিংসহ সংকটে যারা সংশ্লিষ্ট তাদের বিষয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ঘোষণা করেছেন। আমি মনে করি, সুযোগ বড় কথা নয়। তাদের মনোবল এবং সেবার মানসিকতা আমাদের জন্য অসীম আধারে সাহসের আলোক শিখা।

ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক
  • ০৩ জুলাই ২০২৬
আসন বাড়লেও বাড়েনি আবাসন, গোপালগঞ্জ মেডিকেলে শাটডাউন দিয়ে বা…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, ন…
  • ০৩ জুলাই ২০২৬
বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা আলী খামেনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence