সাংবাদিকদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ নাসিমের

০১ মে ২০২০, ০৭:৪৫ PM

© ফাইল ফটো

সাংবাদিকদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

আজ শুক্রবার (০১ মে) রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবন থেকে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর কাছে এ আহ্বান জানান তিনি।

নাসিম বলেন, করোনাবিরোধী যুদ্ধে সারাদেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। দিনরাত পরিশ্রম করে ঢাকা ও মফস্বলের সাংবাদিক সমাজ সরকারের সফলতা তুলে ধরছেন। করোনাভাইরাসে এক সিনিয়র সাংবাদিক প্রাণ দিয়েছেন এবং আরও অনেক সাংবাদিক জীবন নিয়ে শঙ্কায় আছেন।

তিনি বলেন, সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করুন। একই সঙ্গে সরকারের সাথে মালিক পক্ষকেও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ জানান মোহাম্মদ নাসিম।

তিনি আরও বলেন, অন্যান্য ক্ষেত্রে যেভাবে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সাংবাদিকদের ক্ষেত্রে সেভাবে প্রণোদনা ঘোষণা করা উচিত। এতে সাংবাদিকরা আরও উৎসাহিত হবে এবং যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তারাও অনুপ্রেরণা পাবে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬