প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা অন্ধকার কেটে যাবে: তোফায়েল

৩০ এপ্রিল ২০২০, ০৫:১৫ PM

© ফাইল ফটো

ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন, তা মেনে চললে আমরা করোনা থেকে দেশকে রক্ষা করতে পারবো, ইনশাআল্লাহ। সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে শারীরিক দূরত্ব মেনে, নিয়ম-কানুন অনুসরণ করে চলতে হবে।

আজ বৃহস্পতিবার ভোলা সদর উপজেলা চত্বরে তোফায়েল আহমেদের পক্ষ থেকে তৃতীয় দফায় ১০ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে টেলি কনফারেন্স তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। এখন তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে করোনা দুর্যোগ দূর করে দেশকে আমরা আলোর পথে নিয়ে যাবো। অন্ধকারের পরে আলো আমাদের জীবনে আসবেই।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬