ঢাবিতে ইফতারসামগ্রী বিতরণ করেছে ইশা ছাত্র আন্দোলন

২৯ এপ্রিল ২০২০, ০৭:৩৭ PM
ইফতারসামগ্রী বিতরণ

ইফতারসামগ্রী বিতরণ © টিডিসি ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসি চত্বর এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ বুধবার (২৯ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলামের নেতৃত্বে ইফতারসমাগ্রী বিতরণ করা হয়।

এসময় সংগঠনটির কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এম শোয়াইব, স্কুল বিষয়ক সম্পাদক ও ঢাবি সভাপতি মাহমুদুল হাসান, শুরা সদস্য আল আমিন সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া করোনাভাইরাস সঙ্কটের শুরু থেকে ত্রাণ ও সুরক্ষা উপকরণ বিতরণ করে আসছে সংগঠনটি।

এদিকে সারাদেশে ইউনিয়ন-ওয়ার্ডভিত্তিক ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম। ইফতার বিতরণ শেষে তিনি এ ঘোষণা দেন।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬