ঢাবি শিক্ষার্থীর উদ্যোগে মাদারীপুরে চিকিৎসক ও সাংবাদিকদের ফেসশিল্ড উপহার

২৭ এপ্রিল ২০২০, ১০:৫৪ AM

© টিডিসি ফটো

মাদারীপুরে চিকিৎসক ও সাংবাদিকদের দুই শতাধিক ফেসশিল্ড বিতরণ করা হয়েছে। নিজ উপজেলা শিবচরে স্বাস্থ্যকর্মীদের ফেসশিল্ড উপহার দেয়ার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ মুনীর তাঈফের উদ্যোগে মাদারীপুর সদরের স্বাস্থ্যকর্মী এবং সংবাদকর্মীদেরকে এই ফেসশিল্ড উপহার দেয়া হয়।

এ বিষয়ে আহমেদ মুনীর তাঈফ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যারা ফ্রন্টলাইনের যোদ্ধা বা জনসাধারণের সেবার সাথে যুক্ত আছেন তাদের সুরক্ষার কথা চিন্তা করে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমি নিজে এই ফেসশিল্ড তৈরি করেছি, যাতে আমাদের এই অদম্য যোদ্ধাদের সেফটির কথা চিন্তা করে পিছনে তাকাতে না হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুলহক জহুরুল হক হল ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে।

মাদারীপুর পৌর মেয়র খালিদ হাসান ইয়াদের মাধ্যমে উপাহারগুলো হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডা. শক্তি রঞ্জন মন্ডল, সাংবাদিক জাহাঙ্গীর কবির, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোমায়রা লতিফ পান্না, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক বাইজিদ হাওলাদার প্রমুখ।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬