অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

২৬ এপ্রিল ২০২০, ০৩:০৩ PM

© টিডিসি ফটো

বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ি এলাকার অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. শরিফুল ইসলাম।

শনিবার (২৫ এপ্রিল) বেড়েরবাড়ি ১ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র প্রায় ৩০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, ছোলা ইত্যাদি।

ছাত্রদল নেতা শরিফুল জানান, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কষ্টের মাঝে জীবন যাপন করছে আমাদের গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠী। তাদের বেদনাদায়ক পরিস্থিতির কারণে আমাদের সাংগঠনিক অভিভাবক, তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদলকে নির্দেশনা দিয়েছেন, সবসময় গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। সমাজের বিত্তবান মানুষকেও এদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

ত্রাণ বিতরণের সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. বণিজার রহমান বটুল, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. রায়হান আলী, বগুড়া জেলা যুবদল নেতা মো. বুলবুল, জিয়াউর রহমান পোটল, মো. শারিয়ার ও নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

ট্যাগ: ছাত্রদল
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধ…
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
৪ মাস পর খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
  • ০৩ জুলাই ২০২৬
ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence