করোনায় দুস্থ মানুষের পাশে ফেনী কলেজ ছাত্রলীগ নেত্রী রাত্রি

২৬ এপ্রিল ২০২০, ১১:৩১ AM

© টিডিসি ফটো

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবাই যখন হোম কোয়ারেন্টিনে অবস্থান করছে। ঠিক তখনি নিজেদের জীবনের ঝুকি নিয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সার্বিক সহযোগিতায় ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাদিয়া সুলতানা রাত্রি ও তার সহকর্মীদের নিয়ে মাসব্যাপী শহরের ভাসমান ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছেন।

তার এই মহৎ কর্মযজ্ঞে ফেনী সরকারী কলেজ ছাত্রলীগ নেতাকর্মী এবং ফেনী সরকারী কলেজ ছাত্র সংসদ নেতারা যৌথভাবে অংশগ্রহণ করছেন। এই মহৎ অভিযানে যে ক’জন নেতা-নেত্রী সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং কাজ করছেন তাদের মধ্যে অগ্রভাগে রয়েছেন সাদিয়া সুলতানা রাত্রি।

সাদিয়া সুলতানা রাত্রি ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। আর এই ভিন্নধর্মী কর্মকান্ডে উৎসাহ ও সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন ফেনী-২ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

সাদিয়া সুলতানা রাত্রি বলেন, ফেনীতে সরকারী ছুটির শুরুতে যখন চারপাশে যানবাহন, দোকান-পাট এবং কর্মচাঞ্চল্য থমকে যায়, তখনই লক্ষাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দিতে মাঠে নামেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি। এর পরপরই তিনি ভাসমান ছিন্নমূল মানুষকে রান্না করা খাবার বিলির বিষয়ে আমাদের দিক নির্দেশনা দেন। সে হিসেবে আমরা স্বল্পতম সময়ের মাঝে প্রস্তুতি নিতে থাকি এবং শহরের বিভিন্ন স্হানে মাসব্যাপী ছিন্নমূল অসহায় ও ভাসমান মানুষের মাঝে আমরা খাবার বিলি করি। এটা তদারক করেন কয়েকজন দায়িত্বশীল নেতা।

তিনি বলেন, আমাদের ছাত্রসংগঠনের বেশ বড় একটি টিম এতে কাজ করছে। সবার মাঝে সমন্বয়টাও বেশ ভালো ছিল। এ জন্য আমরা খুব সুন্দরভাবে আমাদের কাজ করে যাচ্ছি।

সাদিয়া সুলতানা রাত্রি ফেনী সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষে বাংলায় বিভাগে পড়ালেখা করছেন। দুই বোনের মাঝে রাত্রি ছোট। পড়া লেখার পাশাপাশি ফেনী আবৃত্তি একাডেমীতে আবৃত্তি শিখছেন তিনি। এছাড়াও নানা সামাজিক কর্মকান্ডে অংশ নিতে ভালো লাগে তার। ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি ইতিবাচক ছাত্র রাজনীতি চর্চার মধ্য দিয়ে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তিনি। আর কাজ করে যেতে চান সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্যে।

এ বিষয়ে রাত্রি বলেন, কলেজের সাধারণ শিক্ষার্থীদেরও নানা সমস্যা নিয়ে আমরা কাজ করছি, তাদের ন্যায্য দাবি আদায়ে পাশে থাকারও চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের দেশ করোনার আপদকালীন সময়ে একটা কঠিন সময় পার করছে। এ অবস্থায় রাষ্ট্রের সকলে মিলে এক হয়ে কাজ করলে হয়তো আমরা এ বিপদ থেকে মুক্তি পেতে পারি। 

বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্য ছাড়াই চলছে ৩৯ বেসরকারি বিশ্বদ্যালয়
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence