দেশে খাদ্যের অভাবে কেউ কষ্টে নেই: নৌ-প্রতিমন্ত্রী

২৫ এপ্রিল ২০২০, ০৬:১৩ PM

© সংগৃহীত

‘বাংলাদেশের মানুষ কষ্টে আছে, কিন্তু খাদ্যের অভাবে কেউ নেই। দেশে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। যদিও আমাদের কৃষি প্রধান দেশের অর্থনীতি ইউরোপ-আমেরিকার মতো এত শক্তিশালী নয় তবুও আমরা করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাছে ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন। পবিত্র রমজান মাস উপলক্ষে এসব সামগ্রী বিতরণের উদ্যোগ নেয় উপজেলা আওয়ামী লীগ।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমেরিকা-ইতালির মতো শক্তিশালী দেশে হাজার মানুষ করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছে। অন্য দেশের মতো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ততটা উন্নত নয়। তারপরেও আমরা এই করোনাভাইরাস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছি।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় এবং সংক্রমণের হাত থেকে জনগণকে বাঁচাতে গত এক মাস ধরে দেশের প্রায় সবকিছু বন্ধ রয়েছে। এতে কাজের অভাবে দেশের প্রান্তিক এলাকার মানুষরা অনেক কষ্টে আছেন। তবে কেউ যাতে খাদ্যের অভাবে কষ্টে না থাকে, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন।

তিনি আরো বলেন, প্রাণঘাতী এ ভাইরাসটি যাতে দেশে মহামারি আকার ধারণ না করে এবং লাখ লাখ মানুষ যাতে এতে সংক্রমিত হয়ে প্রাণ না হারায়, তাই সবকিছু বন্ধ রেখেছে সরকার। দেশের যেসব এলাকায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, সেসব জায়গা সঙ্গে সঙ্গেই লকডাউন করা হয়েছে।

ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায় প্রমুখ।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬