কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

২৩ এপ্রিল ২০২০, ০৮:০৮ AM

© সংগৃহীত

সিলেটের জাফলংয়ে কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা দিনব্যাপী জাফলংয়ের আসামপাড়া গ্রামের একাধিক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেন।

স্থানীয় ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, আসামপাড়া হাওর গ্রামের শতাধিক কৃষক ৭০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন, যা বৈশাখের প্রথম থেকে কাটা শুরু হয়েছে।

গ্রামের পরিবারগুলোর অধিকাংশই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। অন‌্যদিকে এখন ঝড়-বন‌্যার পূর্বাভাসও রয়েছে। দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা।

এদিকে কৃষকদের সমস্যার খবর পেয়ে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির রহমানের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা আসামপাড়া হাওরে কৃষকদের জমির পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন। পরে নেতা-কর্মীরা বুধবার সকাল আটটায় একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।

এ ব্যাপারে জাফলং ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ছাত্রলীগকে কৃষকদের পাশে থাকার জন্য। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা ছাত্রলীগের নির্দেশে আজ জাফলংয়ে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেয়া হয়েছে। ছাত্রলীগ যেকোনো সঙ্কটে সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। জাফলংয়ে শ্রমিক সংকটে পাকা ধান কাটতে কৃষকদের অসুবিধার কথা জেনে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে তাদের পাকা ধান কাটতে সহযোগিতা করি।

গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান মিয়া বলেন, এরই মধ‌্যে হাওরের ৬০-৭০ শতাংশ বোরো ধান কাটা হয়ে গেছে। আগাম বন‌্যার আশঙ্কা থাকায় কৃষকদের ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬