কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্র অধিকার পরিষদ

২২ এপ্রিল ২০২০, ১১:০১ PM

© টিডিসি ফটো

করোনা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম বন্ধ করার জন্য সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ঘরে থাকার কারণে অসংখ্য নিম্ন আয়ের মানুষ অর্থনৈতিক বিপাকে পড়ে মানবেতর জীবন-যাপন করছে। জনসাধারণ ঘরে থাকায় হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় পাকা ধান কাটা নিয়ে কৃষক বিপাকে পড়েছে। ধান কেটে দিতে অসহায় কৃষকের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সংগঠন।

আজ বুধবার ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় ধান কাটায় কৃষকের পাশে দাঁড়িয়েছে। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা দেশের জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে ধান কাটার জন্য দেশের বিভিন্ন জায়গায় অসহায় কৃষকদের পাশে দাঁড়াচ্ছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র অধিকার পরিষদে সমন্বয়ক আশরাফুল আলম তপু জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা উত্তর পাড়া গ্রামে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ১৫ সদস্যের একটি টিম ইতোমধ্যেই ধান কাটায় অংশ নিয়েছে। আগামীতে সংখ্যাটা আরও বাড়বে। ধান কাটায় অংশ নেয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আতাউল্লাহ।

ছাত্র অধিকার পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে হাওরে কৃষকদের ধান কেটে দেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আবু হানিফ।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬