অসহায়দের সহায়তায় বিএনপি নেতা জাফরুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ

২২ এপ্রিল ২০২০, ০৭:০৪ PM

© টিডিসি ফটো

মহামারী করোনার কারণে সংকটে পড়া অসহায়-দরিদ্র মানুষদের সহায়তায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।

সামাজিক দুরুত্ব নিশ্চিত করে গরিব-অসহায় মানুষদের সহায়তাকল্পে তিনি গত ১৫ এপ্রিল থেকে প্রতিদিন দুটি বিকাশ এজেন্টের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ পর্যন্ত দুই হাজার মানুষকে এ সহায়তা দেওয়া হয়েছে।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মহামারী করোনায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি গরীব-দুঃখী অসহায় মানুষদের জন্য এই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ সংকট চলাকালীন প্রতিদিন চলমান থাকবে বলেও জানান তিনি।

গরিব ও অসহায় মানুষদের মাঝে সরাসরি অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের তত্ত্বাবধান করছেন জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ সন্তান মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

জানা যায়, বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও বাঁশখালী পৌরসভার ৯টি ওয়ার্ডসহ চট্টগ্রাম দক্ষিণ জেলায় এই অর্থ সহায়তা প্রদান চলমান রয়েছে।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬