বিএনপিকে চীনা কমিউনিস্ট পার্টির ১০ হাজার মাস্ক

২২ এপ্রিল ২০২০, ০২:০৩ PM

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য অনুদান হিসেবে বিএনপিকে মাস্ক পাঠিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি। আজ বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল চীনা দূতাবাস থেকে এই মাস্ক সংগ্রহ করেছে।

বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, চায়না কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য অনুদান হিসেবে ১০ হাজার মাস্ক পাঠিয়েছে। তা জানানো হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য শামা ওবায়েদকে।

শায়রুল জানান, আজ বেলা ১১ টার দিকে চীনা দূতাবাসে গিয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন এসব মাস্ক সংগ্রহ করেন।

এ অনুদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চায়না কমিউনিস্ট পার্টি ও ঢাকার চীনা দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬