চাল চোরদের ক্ষমা নেই: ওবায়দুল কাদের

২১ এপ্রিল ২০২০, ০৩:০৯ PM

© ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করবে তাদের কঠিন শাস্তি পেতে হবে। চাল চোরদের ক্ষমা নেই। আজ মঙ্গলবার সকালে সরকারি বাসভবনে থেকে অনলাইন ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। করেনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো সবাইকে মেনে চলার অনুরোধ জানান তিনি।

দ্রুত ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষীত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রাণ বিতরণের নামে কোনও ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। দল, মত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে। যারা ত্রাণ পাওয়ার যোগ্য শুধু তাদের দিয়েই তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন তিনি।

এদিকে, ত্রাণ বিতরণে বিএনপির বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের কাছে এ অভিযোগের কোনও তথ্য প্রমাণ নেই।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬