গাজীপুরের কালিয়াকৈরে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

২০ এপ্রিল ২০২০, ১১:২১ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস সঙ্কটে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে গাজীপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইজুদ্দিনের নিজস্ব অর্থায়নে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসমাগ্রী পৌঁছে দিয়েছে পৌর শাখা ছাত্রদল।

সোমবার (২০ এপ্রিল) সকালে কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকায় অসহায় দরিদ্র ১৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসমাগ্রী বিতরণকারীরা জানিয়েছে, করোনাভাইরাসের প্রভাবে দেশে যতদিন সংকটময় পরিস্থিতি বিদ্যমান থাকবে ততদিন দরিদ্র, অসহায় শ্রেনীর মধ্যে এই ত্রাণ বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।

এসময় সমাজের বিত্তবানদেরও দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডে এ ধরনের কাজ অব্যহত থাকবে বলে জানান দলটির নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬