চা পান করতে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা দিলেন আ.লীগ নেতা

২০ এপ্রিল ২০২০, ০৯:৫৫ PM

© ফাইল ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীতে জোর করে দোকান খুলে চা পান ও আড্ডা দেওয়ার অপরাধে শেখ ইলিয়াস (৪৫) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ২ টায় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাব্বির আহমেদ এই রায় দেন।

শেখ ইলিয়াস কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি গ্রামের শেখ শামচুল হকের ছেলে ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগে নেতা শেখ ইলিয়াস সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার সাতাশিয়া বাজারের চায়ের দোকানদার ইলিয়াস কাজীকে দিয়ে জোর করে দোকান খোলান। পরে লোকজন নিয়ে সেখানে চা পান করেন ও আড্ডা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ সামাজিক দূরত্ব লঙ্ঘন করার অপরাধে ওই আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬