বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাড়িভাড়া মওকুফের দাবি

২০ এপ্রিল ২০২০, ০৫:৩০ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে দেশব্যাপী সৃষ্ট সঙ্কটের মধ্যে বরিশাল নগরীর বাড়িওয়ালাদের প্রতি ভাড়া মওকুফ করার দাবি জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ সোমবার (২০ এপ্রিল) সংগঠনটির সভাপতি এস. এম. তৌহিদ বাশার ও সাধারন সম্পাদক মুহা. আনোয়ার হোসেন গণমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে সংশ্লিষ্টদের প্রতি এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্বময় ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান গত ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র-ছাত্রী মেস ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন। মেস মালিকরা ভাড়া আদায়ের জন্য নানা ভাবে চাপ দিচ্ছেন। অভিভাবকদের আয় বন্ধ হওয়ায় অনেক গরীব ছাত্র-ছাত্রী তাদের মেস ভাড়া পরিশোধ করতে সক্ষম হচ্ছেন না।

সৃষ্ট সঙ্কটে শিক্ষার্থীদের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে নেতৃদ্বয় বরিশাল নগরীর সকল মেস মালিকের প্রতি মেস ভাড়া মওকুফ করার জন্য মানবিক আহ্বান জনান।

এছাড়া নেতৃদ্বয় বরিশাল সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সকলকে মেস ভাড়া মওকুফ করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১০১ জন। একদিনে নতুন করে আরও করোনা শনাক্ত হয়েছেন ৪৯২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় ১০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮৫ জন।

বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্য ছাড়াই চলছে ৩৯ বেসরকারি বিশ্বদ্যালয়
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence