দুস্থদের খাবার দিতে ছাত্রলীগকে নির্দেশ প্রধানমন্ত্রীর

২০ এপ্রিল ২০২০, ১১:০৩ AM

করোনা দুর্যোগে দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে ছাত্রলীগ ও যুবলীগের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন পবিত্র রমজান মাসে বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু করবে সরকার। বিশেষ প্রণোদনা শুধু এ বছরই নয়, আগামী ২-৩ বছরও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের ভেতর সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ। কৃষকদের এখন ধান কাটার সময় এসে গেছে। ইতিমধ্যে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। অনেক জায়গার তারা কৃষকদের ধান কেটে দিচ্ছে। একইভাবে করোনাভাইরাসের কারণে অসহায় দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে আমি ছাত্রলীগ ও যুবলীগের প্রতি নির্দেশ দিচ্ছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, করোনার কারণে এখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ। কিন্তু ধান কাটার জন্য কৃষকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। তাই তারা যাতে প্রয়োজনমতো জমিতে যেতে পারেন তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে তার ব্যবস্থা করতে হবে। এ কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬