চিকিৎসা না পেয়ে করোনা আক্রান্ত সিপিবি নেতার মৃত্যু

১৯ এপ্রিল ২০২০, ০৮:০০ PM

© সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ মহানগরের ১৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক বিকাশ সাহার মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে বাবার চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ছেলে অনির্বান সাহা।

রবিবার সকাল ৭টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দেওভোগ আখড়ার দীঘিরপাড়ার এলাকার বাসিন্দা।

বিকাশ সাহার ছেলে অনির্বান সাহা অভিযোগ করে সাংবাদিকদের বলেন, হাসপাতালে কোন চিকিৎসা দেয়া হয়নি। ডাক্তার, নার্সরা ছুঁয়েও দেখে না। শ্বাসকষ্ট ছিল বাবার, বারবার নার্স ডেকেছি কিন্তু কেউ আসেনি। শনিবার ১টার দিকে হাসপাতালে নিয়েছিলাম কিন্তু ভর্তি নিয়েছে বিকাল ৪টায়। সব কিছুতে গাফিলতি তাদের। শনিবার থেকে এ পর্যন্ত ডাক্তার আসেনি।

তিনি জানান, এর আগের দিনও ডাক্তার আসেনি। চিকিৎসার অভাবে বাবা মারা গেছেন। এর চেয়ে বাসায় থাকলেও আমরা বেশি সেবা করতে পারতাম।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শহর শাখার সভাপতি বিমল কান্তি দাস জানান, করোনা আক্রান্ত হয়ে শনিবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিকাশ সাহা। আজ সকাল ৭টার দিকে ওই হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬