কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

১৯ এপ্রিল ২০২০, ১১:৫৪ AM

© সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে সাড়া দিয়ে বিনা পারিশ্রমিকে কক্সবাজারে কৃষকের পাকা ধান কেটে দিল ছাত্রলীগ। জেলা সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কৃষক হাফেজ আহমেদ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় হাফেজ আহমেদ তার পাকা ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে গতকাল শনিবার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক হাফেজের ২ কানি পাকা ধান কেটে ঘরে তুলে দেন। 

কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীনের নেতৃত্বে ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।

মইন উদ্দীন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবেলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন ছাত্রলীগের মাধ্যমে খবর পাই শ্রমিক সংকটের কারণে হাফেজ আহমেদ তার পাকা ধান কাটতে পারছে না।

তিনি বলেন, কালবৈশাখী মাস যে কোনো সময়ে ঝড় বৃষ্টি হলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই আমরা ছাত্রলীগের ৩০ নেতাকর্মী কাচি-মাথাল (ধান কাটার সরঞ্জাম) নিয়ে হাজির হই। প্রথমে কৃষক বিশ্বাসই করতে পারছিলেন না, আমরা বিনা পারিশ্রমিকে তার ধান কেটে ঘরে তুলে দেব। পরে যখন তার জমির ধান কেটে বাড়িতে এনে দিলাম তার মুখের হাসি আমাদের অন্যরকম আনন্দ দিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে বোরো মৌসুমে স্বেচ্ছাসেবক হিসেবে ধান কাটতে কৃষকদের সহযোগিতা করবে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে ছাত্রলীগের প্রতিটি মেডিকেল কলেজ ইউনিটের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার জেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবে। তাদের নিয়ে গঠন করা হয়েছে স্বাস্থ্য বিষয়ক সহায়তা দল।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬