দেশে চাল চুরির মহোৎসব চলছে: ফখরুল

১৭ এপ্রিল ২০২০, ০১:০৯ PM

© ফাইল ফটো

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে দেশে চাল চুরির মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলেনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি  বলেন, চাল চুরির এই ঘটনা বঙ্গবন্ধুর শাসনের আমলের কথা মনে করিয়ে দেয়। সবাই পায় সোনার খনি আমরা পেয়েছি চোরের খনি-বলেছিলেন বঙ্গবন্ধু।

এসময় মির্জা ফখরুল বলেন, সরকার ও দায়িত্বশীল মন্ত্রীরা দেশের বর্তমান পরিস্থিতিকে যে তারা গুরুত্ব দিচ্ছেন তা মনে হয় না। করোনায় লক্ষণ নিয়ে হটলাইনে কল যাচ্ছে লক্ষাধিক, কিটের অভাবে পরীক্ষা করা হচ্ছে না। বহু আগে থেকেই বিএনপি বারবার যে ধরনের আশঙ্কার কথা বলে এসেছে, সেটাই এখন দেখা যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে পুরো দেশকে।

তিনি আরো বলেন, এদিকে ত্রাণ সহায়তা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ন্যস্ত করার দাবি জানান। এবং ওএমএসএর চাল সুষ্ঠুভাবে আবার বিক্রির করতে হবে।

এছড়াও বিএনপি ইতোমধ্যে পাঁচ লাখ হতদরিদ্র পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁঁছে দেছে। বিএনপি সর্বশক্তি নিয়ে জনগণের পাশে আছে, থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬