প্রধানমন্ত্রীর পক্ষে ইমাম-মুয়াজ্জিনদের দ্রব্যসামগ্রী দিলেন জয়

১৬ এপ্রিল ২০২০, ০৮:২২ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজখানার শিক্ষক এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী উপহার দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি আল নাহিয়ান খান জয়।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  বিকেল ৩টায় আল নাহিয়ান খান জয়ের নির্দেশনায় এসব দ্রব্যসমাগ্রী বিতরণ করা হয়। 

দ্রব্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেছে কক্সবাজার জেলার রামু উপজেলা প্রশাসন এবং জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ। এসময় রামু উপজেলাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নে মাদ্রাসা, নুরানি মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে জোয়ারিয়ানালা করোনা সহায়তা মনিটরিং সেল।

মনিটরিং সেলের পক্ষে কাজ করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম সাদ্দাম হোসাইন, রামু উপজেলা এবং জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ নেতা, তারেক, এনাম, ইমরান, আজাদসহ সেচ্ছাসেবক কর্মী রহিম, মাহমুদুল হক, ফোরকান, হাফেজ ছৈয়দ করিম প্রমুখ।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬