২০০ অসহায় পরিবারকে নববর্ষের উপহার দিলো সাঘাটা ছাত্রদল

১৫ এপ্রিল ২০২০, ০৪:৫৫ PM

© টিডিসি ফটো

বাংলা বছরের প্রথম দিনে গাইবান্ধার সাঘাটা উপজেলার ২০০ অসহায় পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বর্তমান গাইবান্ধা জেলা বিএনপির সদস্য মো. কামরুজ্জামান সোহাগের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, নববর্ষ উপলক্ষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার রাতে এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অসহায় পরিবারগুলোর বাড়ি বাড়ি পৌঁছে দেয় সংগঠনটির নেতাকর্মীরা।

এ বিষয়ে কামরুজ্জামান সোহাগ বলেন, আমার জন্মস্থান সাঘাটা উপজেলার মানুষ গুলো না খেয়ে আছে এটা ভাবতেও খারাপ লাগছে। তাই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী নিজ উপজেলায় তার পক্ষ থেকে মাত্র ২০০ পরিবারের মাঝে এক সপ্তাহের বাজার দিয়েছি। যা ২ লাখ ভোটারের এই সংসদীয় আসনের জন্য কিছুই না।

সাবেক এই ছাত্রনেতা বলেন, আমি পরবর্তীতে এই কার্যক্রম নিয়মিত রাখার চেষ্টা করবো। বোনাড়পাডা সরকারী কলেজের আহ্বায়ক মিজানুর রহমান মৃদুল, সাঘাটা ডিগ্রী কলেজের আহবায়ক মাহফুজ আহমেদ টিটু, সাইদ ইকবাল , আতিক, মোনারুল, তারেক সহ অন্যান্য ছাত্রনেতারা নববর্ষের দিন লকডাউনের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে এই কার্যক্রম সম্পন্ন করায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, আমি আশা করছি আমার আসনের গত সংসদ নির্বাচনের দলীয় যে প্রার্থী ছিল উনি খুব দ্রুতই তার ত্রাণ কার্যক্রম শুরু করবেন। অবশ্য দলীয় প্রার্থী ১৬ বছর ক্ষমতাসীনদলের নেতা থাকার ফলে তার মানুষ্যত্ববোধ নষ্ট হয়ে গেছে কিনা বুঝতে পারছি না।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬