নাটোরের ইউএনওর সামাজিক দূরত্ব না মেনে জনসমাগমে হাটের ডাক

১৫ এপ্রিল ২০২০, ১০:২৫ AM

© সংগৃহীত

নাটোরের সিংড়ায় সামাজিক দূরত্ব না মেনে জনসমাগমে হাটের ডাক দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বিলদহর হাট চারদিনের জন্য ডাক দেয়া হয়। এর আগে দুপুর ২টায় বিলদহরের দুইটি মসজিদের মাইকে এ বিষয়ে ঘোষণা দেয়া হয়।

করোনাভাইরাস এর কারণে লোক সমাগম নিষেধ থাকলেও স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস শত শত লোক জমায়েত করে হাটের ডাক দেয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় যুবলীগ নেতা নুরুল ইসলামকে ২৩ হাজার টাকায় ইজারা দেয়া হয়েছে বলে জানা গেছে।

হাট ইজারাদার ও বিলদহর বণিক সমবায় সমিতির সভাপতি মমিন মন্ডল জানান, করোনাভাইরাস এর কারণে হাটে ব্যাপক লোকসান গুনতে হয়েছে। কারণ ইজারা বেশ কিছুদিন বন্ধ ছিলো। লোক জমায়েত করে হাটের ডাক আমার বোধগম্য হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু জানান, সরকার লোকসানে পড়তে পারে বিধায় হাটের খাস কালেকশন শুরু করার লক্ষে ডাক দেয়া হয়েছে।

চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, করোনাভাইরাস এর কারণে হাটের ইজারা ১ মাস থেকে বন্ধের নির্দেশ দেয়া ছিল। কারণ এতে জমায়েত বেশি হয়। বিগত দিনে বেশি টাকায় ইজারা নেওয়ায় ইজারাদাররা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এবার হাটের ডাকে উৎসাহ নাই। আজ লোক জমায়েত করে হাটের ডাক হওয়ায় আমাকে অনেকে ফোন করেছে। আমি সদুত্তর দিতে পারিনি।

 

 

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • ০৮ অক্টোবর ২০২৬
নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬