করোনা মোকাবিলায় চরম অব্যবস্থাপনা তৈরি করেছে সরকার: মির্জা ফখরুল

১৩ এপ্রিল ২০২০, ১১:১৮ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের অবহেলা ও অজ্ঞতার কারণে অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এ ভাইরাসে আক্রান্তদের জন্য নির্ধারিত হাসপাতালে চিকিৎসা নেই।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এক কর্মসূচির উদ্বোধনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ফখরুল এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করার এ কর্মসূচি হাতে নিয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার করোনাভাইরাসের আক্রান্ত হলে যে হাসপাতালগুলোয় চিকিৎসার কথা বলা হচ্ছে, সে হাসপাতালগুলোয় আসলে কোনো চিকিৎসা নেই।’ তিনি আরও বলেন, কুয়েত মৈত্রী হাসপাতালে যাঁরা নার্স আছেন, তাঁদের খাবারের কোনো ব্যবস্থা নেই।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘এই যে চরম একটা অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা তৈরি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে সরকারের চরম অবহেলা এবং অজ্ঞতা অথবা সেই মানসিকতাই তাদের তৈরি হয়নি কীভাবে এই জিনিসটাকে মোকাবিলা করতে হয়।’

হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান

হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করার কর্মসূচির উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেডআরএফের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রকৌশলী মো. আসাদুজ্জামান চুন্নু, মো. ফরিদি, প্রকৌশলী উমাসা উমায়ুন মনি চৌধুরী ও প্রকৌশলী কামরুল হাসান সাইফুল, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • ০৮ অক্টোবর ২০২৬
নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬