ত্রাণে দুর্নীতি হলে আগে শাস্তি পরে তদন্ত: এলজিআরডিমন্ত্রী

১৩ এপ্রিল ২০২০, ০৪:২৮ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এক্ষেত্রে আগে শাস্তি পরে তদন্ত করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

সোমবার( ১৩ এপ্রিল) এ হুঁশিয়ারির কথা জানান এলজিআরডিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে কঠোর এ অবস্থান নেয়া হচ্ছে। এ বিষয়ে এরইমধ্যে সংশ্লিষ্ট সবাইক সতর্ক করা হয়েছে।

এসময় এলজিআরডিমন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতি হলে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা এসি ল্যান্ডের অভিযোগের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি, আপনারা সততার সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন। বর্তমান দুর্যোগময় মুহূর্তেও অসহায়-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণসহ তাদের পাশে দাঁড়াবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ইতিপূর্বে ত্রাণ বিতরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬