ঘরে বসে দোষ না খুঁজে জনগণের পাশে দাঁড়ান, বিএনপিকে তথ্যমন্ত্রী

১৩ এপ্রিল ২০২০, ০৩:০১ PM

© ফাইল ফটো

দেশের এ পরিস্থিতিতে বিএনপিকে ঘরে বসে দোষ না খুঁজে জনগণের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশের এক তৃতীয়াংশের বেশি মানুষকে যেখানে সরকার সহায়তা দিচ্ছে, সেখানে বিদেশি লবিস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ না করে দেশের মানুষের পাশে দাঁড়ান।

দেশের এক তৃতীয়াংশের বেশি মানুষকে যেখানে সরকার সহায়তা দিচ্ছে-এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এভাবে সরকার যখন দেশের জনগণের পাশে রয়েছে মানুষের সহায়তা করছে তখন একটি মহল তারা নিজেরা কিছু না করে নানা ধরনের দোষত্রুটি খোঁজার এবং সরকারের সমালোচনার করার যে চিরাচরিত অভ্যাসে সেই অভ্যাস থেকে এ পরিস্থিতির সময়ও বের হয়ে আসতে পারিনি।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জনগণের প্রতি যে আহ্বান জানিয়েছেন, জনগণ সে আহ্বানে সাড়া দিয়ে কার্যত ঘরের মধ্যেই অবস্থান করছেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে এখনও অনেক দেশের থেকে অবস্থা ভালো আছে। তাই বলে সরকার প্রশান্তির ঢেকুর তুলছে না। সরকার যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।

ট্যাগ: বিএনপি
আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence