সবজির দোকান ফ্রি করে দিলেন ছাত্রলীগ নেতা

১৩ এপ্রিল ২০২০, ১০:১৭ AM

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে চলছে অঘোষিত ‘লকডাউন’। এই অবস্থায় গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষদের জন্য সবজির দোকান ফ্রি করে দিলেন ছাত্রলীগ নেতা বিপ্লব মন্ডল সবুজ। সোমবার উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিনি এই সবজির দোকান ফ্রি করে দেন। 

প্রায় ২শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে ১ কেজি টমেটো, ১ কেজি বেগুন, ১ কেজি ঢেঁরস, ১ কেজি কোরলা ও ১ কেজি করে কুমড়ো নিয়ে নেন।

এর আগে বিপ্লব মন্ডল সবুজ তার এলাকার শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন ধরণের খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিপ্লব মন্ডল সবুজ বলেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে শ্রমজীবী মানুষদের কোন কাজ কর্ম নেই। তারা বেকার হয়ে পড়েছে। তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। তাই এসব মানুষদের কথা চিন্তা করে আমি আমার সাধ্য মতো সহযোগিতা করে যাচ্ছি। অত্র উপজেলায় যারা বিত্তশালী আছেন আমি তাদেরকে কর্মহীন শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াবার জন্য অনুরোধ করছি।

প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬
কোচিংয়ে প্রত্যাশিত নম্বর না পেলে মন খারাপ হত, কান্না করেছি…
  • ০৮ অক্টোবর ২০২৬