খুলনায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করলেন বিএনপি নেতা বকুল

১২ এপ্রিল ২০২০, ০৮:৩২ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলছে খুলনায়। আর এতে চরম বিপাকে পড়েছেন খুলনার দুস্থ ও খেটে খাওয়া মানুষ। অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

শনিবার কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় এবং এবং খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের নেতৃত্বে খালিশপুর থানা যুবদলের উদ্যোগে সমগ্র থানার ৯ টি ওয়ার্ডের দুস্থ, বিপদগ্রস্ত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর এসময় বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ধারাবাহিক ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, স ম আব্দুর রহমান, নাজমুল হুদা চৌধুরী সাগর, শেখ জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রুবেল, রফিকুল টিটু, মো. নাসিম, সাইফুল ইসলাম, খোরশেদ রানা, মোঃ বাবু, বাবুল হোসেন, মনির হোসেন, মো. নুরু, সেলিম হোসেন, ডিয়ার, রুহুল, রুস্তম, মাসুদ প্রমুখ।

এদিকে খুলনার খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে এবং কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় শিরোমণি বাজার এলাকায় ১০০অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন থানা যুবদলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইউনিয়ন পরিষদ সদস্য শেখ আ. সালাম, বেলাল হোসেন সুমন, হাফিজুর রহমান, লুতফর রহমান লিটন, যুবদল নেতা আলমগীর, আবুল কালাম, মো. আতিকুল ইসলাম, তহিদুল ইসলাম, হাদিয়ার, আরিফুল ইসলাম সাগর, মো. সোলেমান প্রমুখ।

ট্যাগ: বিএনপি
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence