করোনা রোগীর চেয়েও ত্রাণের চাল চোর বেশি ধরা পড়ছে: রিজভী

১২ এপ্রিল ২০২০, ০৪:১১ PM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের রোগী যত শনাক্ত হচ্ছে বা ধরা পড়ছে, তার চেয়েও বেশি ত্রাণের চাল চোর ধরা পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘করোনার চেয়েও আমরা বেশি শক্তিশালী’। সেটিই প্রমাণিত হলো— করোনা রোগী যত শনাক্ত হচ্ছে বা ধরা পড়ছে, তার চেয়েও বেশি ত্রাণের চাল চোর ধরা পড়ছে। আজ রবিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে, তা মোটেও পর্যাপ্ত নয় বলে দাবি করে রিজভী বলেন, মরার ওপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব। মিডিয়ায় প্রতিদিন যে পরিমাণ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রকাশিত হচ্ছে, তার চেয়েও চাল চোরের সংখ্যা বেশি। যেখানে কে বাঁচবে তার কোনও নিশ্চয়তা নেই, যেখানে জীবন এখন অনেক বেশি অনিশ্চিত, সেখানে কী করে আওয়ামী লীগের লোকজন ত্রাণের মালামাল চুরি করে খায় ? এদের লোভ-লালসা,  লজ্জা-শরম, বিবেকবোধ সবকিছু অন্ধ করে দিয়েছে।

জীবনবিনাশী করোনাভাইরাসের আক্রমণ ও আওয়ামী লীগের চাল চুরি চলছে সমান তালে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, চাল চুরির ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরাই বেশি জড়িত। সারাদেশে গত ৯ দিনে অন্তত ২ হাজার ২৬৪ বস্তা সরকারি ত্রাণের চাল চুরির খবর পাওয়া গেছে।

রিজভী বলেন, সরকারি হিসাবে দেশের খাদ্য গুদামগুলোতে ১৭ দশমিক ৫১ লাখ টন চাল মজুত আছে। এই পরিমাণ চাল দিয়ে ৩/৪ কোটি মানুষকে ছয় মাস অনায়াসে খাওয়ানো সম্ভব। অথচ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় একটি হৃদয়বিদারক মর্মস্পর্শী ঘটনায় সবাই নির্বাক হয়ে গেছে। সেখানে আফরোজা খাতুন নামে এক শিশু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

রিজভী আরও  বলেন, সরকার দেশের এত উন্নয়ন করেছে, বিশেষ করে বিদ্যুতের উন্নয়নে দেশ নাকি আলোয় ঝলমল করছে। অথচ এই করোনা দুর্যোগে বিদ্যুতের অভাবে করোনার কিট উৎপাদন করতে পারছে না গণস্বাস্থ্য কেন্দ্র।

প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬
কোচিংয়ে প্রত্যাশিত নম্বর না পেলে মন খারাপ হত, কান্না করেছি…
  • ০৮ অক্টোবর ২০২৬