ঈদ পর্যন্ত বন্ধ থাকছে বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম

১২ এপ্রিল ২০২০, ০৮:২৩ AM

আগামী ঈদ পর্যন্ত বন্ধ থাকছে বিএনপির সব দলীয় সাংগঠনিক কার্যক্রম। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ সময়ে কোনো পর্যায়ের কমিটি গঠন ও পুনর্গঠন করা যাবে না। কেন্দ্রীয় নির্দেশনা কেউ উপেক্ষা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে দলটি। তবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি চলমান থাকবে।

বিএনপির নীতিনির্ধারক একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তারা বলেন, এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলের হাইকমান্ড থেকে নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাস নিয়ে সারাবিশ্ব এখন নিরুপায়। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মানুষ এখন ঘর থেকে বের হচ্ছে না। কে কখন আক্রান্ত হয় বলা যায় না।এমন বিপর্যস্ত অবস্থায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলে তা অসামঞ্জস্যপূর্ণ হবে। দলীয় ফোরামে গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠন গোছানোর কার্যক্রম ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছিলাম। কিন্তু আমাদের দেশে এ ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। তাই সময় আরও বাড়ানো হবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থায়ী কমিটির এক সদস্য জানান, চলতি এপ্রিলের শেষ সপ্তাহে রোজা শুরু, মে মাসে ঈদ। সব মিলিয়ে ঈদের আগে সাংগঠনিক কার্যক্রম শুরু হচ্ছে না। দু-একদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমে জানানো হবে। করোনা প্রতিরোধে করণীয় এবং জনসচেতনতামূলক প্রথম লিফলেট বিতরণ শুরু করে বিএনপি।

জনসমাগম এড়িয়ে দলীয় সভা-সমাবেশও স্থগিতের পাশাপাশি জেলা-উপজেলায় কোনো শোডাউন না করারও পরামর্শ দেয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার কথা ভেবে সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে বিএনপি হাইকমান্ডের নির্দেশনা পেয়ে ছাত্রদলের অধিকাংশ শাখার নেতারা ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সড়কে জীবাণুনাশক ওষুধ স্প্রে করাসহ গরিব ও দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছেন। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদেরও রাজধানীর বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করতে দেখা গেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজধানীর অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি। এ ধারা অব্যাহত থাকবে। দেশ ও জাতির এ ভয়াবহ ক্রান্তিলগ্নে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রতিটি ইউনিটকে যথাসম্ভব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬