বিএনপি নেতা বকুলের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১১ এপ্রিল ২০২০, ০৮:৩৯ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে যাওয়া মহানগরী খুলনার দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

শনিবার কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর খালিশপুর থানার চিত্রালী বাজারস্থ সোনালী স্কুল এন্ড মাদ্রাসা প্রাঙ্গনে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ২০০এর অধিক কর্মহীন পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন মহানগর সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, আজিজুল হাসান দুলু মহানগর সেচ্ছাসেবক দল নেতা একরামুল হক হেলাল, শফিকুল ইসলাম শাহিন, ফারুক হিল্টন, জাকির হোসেন, শরিফুল ইসলাম টিপু, মুনতাসির আল মামুন, জাহিদুল ইসলাম বাচ্চু, সাইফুল ইসলাম, মেহেদী হাসান ইবু প্রমুখ।

এদিকে খুলনা মহানগর শাখা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শফিকুল আলম মুন্সীর নেতৃত্বে খানজাহান আলী থানার ২নং ওয়ার্ডের ফুলবাড়িগেট বাজার, মীরেরডাঙ্গা, রং মিল, সেনপাড়া, দিঘিরপাড় এলাকার দুস্থ, অসহায় ও খেটে খাওয়া ২০০পরিবারের মাঝে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে মহানগর জিয়া পরিষদের নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

নেতৃবৃন্দ বলেন, আমরা দুস্থ, অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য সামগ্রী বিতরণ করে আসছি। আমাদের এই কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হাসান ডায়মন্ড মীর, মো. আজাদ বেগ বাবু, দিদারুল ইসলাম দিদু, রফিকুল ইসলাম রফিক, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, ইউসুফ মোল্লা, মামুন, আব্দুর রব মুন্সী প্রমুখ।

৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence