সরকারের ত্রাণ সামগ্রী নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছেন: রিজভী

১০ এপ্রিল ২০২০, ০৭:১০ PM

© ফাইল ফটো

সরকারের ত্রাণ সামগ্রী ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা’ নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার কারণে অসহায় ও দরিদ্র মানুষের তা সঠিকভাবে পাচ্ছেন না বলে বিএনপি অভিযোগ করেছে।

আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যদিও মন্ত্রীরা ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বলছেন, কিন্তু তারা সরকারের ত্রাণ সামগ্রী নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসকদের কাছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী দাবি করেন, তাদের দলের নেতাকর্মীরা শীর্ষ নেতাদের নির্দেশনা অনুসরণ করে সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। এ সংকটময় মুহূর্তে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, কারণ আমরা জনকল্যাণের রাজনীতি করি।

তিনি করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দেশের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা নেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মহামারির এ সময়ে জাতীয় ঐক্য অপরিহার্য। ঐক্য গঠনের জন্য যারা ক্ষমতায় আছেন তাদের উদ্যোগ নেয়া কর্তব্য। আমরা তাদের পক্ষ থেকে এ জাতীয় উদ্যোগ দেখিনি।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬