করোনায় ইয়েমেনে যুদ্ধ বিরতি সৌদি জোটের

০৯ এপ্রিল ২০২০, ১১:৪৮ AM

বৈশ্বিক মহামারি রূপ নেয়া করোনা ভাইরাস মোকাবেলায় আগামী দু সপ্তাহের জন্য ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি জোট। বৃহস্পতিবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি সংবাদ সংস্থা এসপিএ। সৌদি জোটের মুখপাত্র কর্ণেল তুর্কি আল মালকি এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতিসংঘ ‍যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর এক দিনের মাথায় এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি জোট। ইয়েমেনে করোনা মোকাবেলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি জোটের প্রস্তাবে সব ধরনের বিমান, স্থল ও নৌ হামলা স্থগিত রাখার কথা বলা হয়েছে।

সৌদি জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘ দূতের উদ্যোগ বাস্তবায়ন করতে, ইয়েমেনি জনগণের দুর্ভোগ কমাতে, করোনার বিস্তার ঠেকাতে সৌদি জোট দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করছে। তবে হুথি বিদ্রোহী গোষ্ঠী এ নির্দেশ মেনে চলবে কিনা এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পশ্চিমা সামরিক সহায়তায় ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে সৌদি জোট।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬