খাদ্য ও সুরক্ষা সামগ্রী নিয়ে দরিদ্রদের পাশে ছাত্রদল নেতা এজাজ

০৮ এপ্রিল ২০২০, ০৯:৪৯ PM

© টিডিসি ফটো

অসহায়-দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইজাজ শাহ। আজ বুধবার নিজ জন্মস্থান রংপুরের বদরগঞ্জের বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

এজাজ শাহ বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমি ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আমার এলাকার ১৩০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মানুষের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করলাম। আমি আশা করবো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা দেখে সমাজের বিত্তবান মানুষরাও হতদরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসবে৷

তিনি বলেন, আমি নিজ জায়গা থেকে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১লিটার তেল, ২ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ, ১টা সাবান ও ২টা মাস্ক দিয়েছি।

ত্রাণ বিতরণের সময় তিনি সবাইকে সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনা প্রতিরোধে করণীয় সকল বিষয় সম্পর্কে সচেতন করেন এবং ঘরে থাকার জন্য আহ্বান জানান।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬