রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি চায় বিএনপি

০৮ এপ্রিল ২০২০, ০৬:৪৩ PM

© ফাইল ফটো

রাজনৈতিক মামলায় বিএনপিসহ সকল রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী বিভিন্ন দণ্ডিত ও বিচারাধীন কারাগারে আটক আছেন, তাদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর এ চিঠি পাঠান বিএনপি মহাসচিব। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি এ লক্ষ্যে একটি চিঠিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

এদিকে দেশে গত ২৪ ঘন্টায় মধ্যে নতুন করে আরও ৫৪ জন করোনাভাইরাসের আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ২১৮ জন। এছাড়া নতুন করে তিন জনের মৃত্যু হওয়ায় মোট সংখ্যা ২০ জনে দাড়িয়েছে।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬