দুই নগরপিতাকে খুঁজছেন আসিফ নজরুল

০৮ এপ্রিল ২০২০, ০৩:২৩ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশন মেয়রের কোন ভুমিকার দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার করোনা সঙ্কটে দুই নগরপিতার অবস্থান জানতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘‘মেয়ররা কোথায়? আচ্ছা কেউ কি জানেন ঢাকার মেয়ররা কোথায়? একজনকে সামান্য দেখা গিয়েছিল অনেকদিন আগে। আরেকজনকে একবারো দেখিনি, একবারো তার কথা শুনিনি করোনাকালে। নগরের এ মহাদুর্যোগে কোথায় দুই ‘নগরপিতা’?’’

সেখানে আলি হোসেন সবুজ নামে একজন ব্যবহারকারী আসিফ নজরুলের মত শংকা প্রকাশ করে মন্তব্য করেছেন, ‘‘এই ব্যাপারটা গত কয়েক দিন যাবত আমার মাথায় ঘুর পাক খাচ্ছে। এই মুহুর্তে নগরের যে অবস্থা আর নগর পিতার কোন খবর নাই। ব্যাপারটা কেমন জানি লাগছে।’’

এদিকে দেশে গত ২৪ ঘন্টায় মধ্যে নতুন করে আরও ৫৪ জন করোনাভাইরাসের আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ২১৮ জন। এছাড়া নতুন করে তিন জনের মৃত্যু হওয়ায় মোট সংখ্যা ২০ জনে দাড়িয়েছে।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬