করোনা আতঙ্কে আলাদা হয়েছেন নেতানিয়াহু

৩১ মার্চ ২০২০, ১০:১১ AM

করোনা আক্রান্তের আশঙ্কা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আইসোলেশনে রাখা হয়েছে। নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা ভাইরাসটিতে আক্রান্ত হওয়ায় এক সপ্তাহের জন্য তাকে আইসোলেশন করা হবে। মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত ইসরাইলের ৪ হাজার ৪৯৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ১৬ জন নাগরিক

সোমবার( ৩০ মার্চ) ইসরাইলের প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। তারা জানায়, নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আক্রান্ত হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো করোনভাইরাস পরীক্ষা করবেন।

নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, ভাইরাস পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত নেতানিয়াহু ও তার স্টাফদের সাময়িকভাবে আইসোলেশনে রাখা হয়েছে।

ইসরাইলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্টাফদের সাময়িকভাবে আইসোলেশনে রাখা হয়েছে। বেশিরভাগ কাজ তিনি বাড়ি থেকে ভিডিওর মাধ্যমে করছেন।

নেতানিয়াহুর ওই সহযোগী আইনসভা নেসেটের সদস্য। গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬