করোনা মোকাবিলায় আমাদের চিকিৎসার অভাব নেই: স্বাস্থ্যমন্ত্রী

৩০ মার্চ ২০২০, ০৫:৫৮ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলায় আমাদের চিকিৎসার কোনো অভাব নাই। কিটসের কোনো অভাব নাই। আমাদের পিপিই’র অভাব নাই। এবং করোনা পরীক্ষারও যথেষ্ট ব্যবস্থা করেছি।

আজ সোমবার করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আইইডিসিআরের সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, করোনা পরীক্ষায় জন্য ইতোমধ্যে ১১টি ল্যাব স্থাপনা করেছি। এবং আরও ১৯ টি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এই ল্যাবে স্যাম্পল সংগ্রহের কাজ যারা করবেন, তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছি। কুয়েত-মৈত্রী হাসপাতালসহ বেশ কয়টি হাসপাতালে প্রায় ২শ’ আইসিইউ ইউনিট স্থাপন করেছি। এইগুলোর মধ্যে ভেন্টিলেটর ও ডায়ালাইসিসের সুবিধা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা পিপিই ব্যবহার করছেন, তারা যেন যথাযথভাবে এর ব্যবহার করেন। পিপিইগুলো যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া কিছু ডাক্তার ঠিক মতো কাজ করছে এমন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬