করোনা: খাদ্যসামগ্রী নিয়ে অসহায়দের পাশে ছাত্রদল নেতা রিপন

৩০ মার্চ ২০২০, ০২:৩০ PM

© টিডিসি ফটো

চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো করোনাভাইরাসে দেশেও অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় কর্মহীন, অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন। 

ব্যক্তিগত উদ্যোগে আজ দুপুরে রাজধানীর হাতিরপুল এলাকায় অর্ধশত অসহায় পরিবারের নিকট এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

এ ব্যাপারে নিজাম উদ্দিন রিপন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস। আমাদের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অর্ধশত অসহায় পরিবারের নিকট এসব খাদ্যসামগ্রী বিতরণ করেছি। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, পেঁয়াজ, আলু, ছোলা ইত্যাদি।

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬