দিন মজুরদের সাবান দিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি

২৬ মার্চ ২০২০, ০৬:১৩ PM

© সংগৃহীত

করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলামের উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জীবাণুনাশক সাবান বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী সাভার ও আশুলিয়ার বিভিন্নস্থানে জীবাণুনাশক সাবান বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

সাবান বিতরণ কার্যক্রম চলাকালে তিনি আশেপাশের কয়েকটি বাজারে যান এবং সেখানে বিক্রেতাদের খাদ্যদ্রব্যের দাম বেশি না রাখার জন্য নির্দেশনা দেন। একই সাথে তিনি ক্রেতা সাধারণকেও অতিরিক্ত খাদ্যদ্রব্য কিনে মজুদ না করার আহ্বান জানান।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম বলেন, আপনারা কেউ আতঙ্কিত হবেন না। বরং সচেতন হোন। প্রত্যেকের সচেতনতার দ্বারাই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। সাবান দিয়ে নিজেরা বেশি বেশি হাত ধোবেন। এসময় তিনি জনসাধারণকে প্রয়োজন ছাড়া অকারণে বাইরে বের না হওয়ার আহ্বান জানান৷

জীবাণুনাশক সাবান বিতরণ কার্যক্রমে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬