বেগম জিয়ার চিকিৎসা তদারকির দায়িত্ব নিলেন পুত্রবধূ জোবাইদা

২৬ মার্চ ২০২০, ০৫:৫৫ PM

© টিডিসি ফটো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই মামলায় দুই বছরের বেশি সময় সাজা ভোগ করার পরে গুলশানের বাসভবন ফিরোজায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আছেন। দলের মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে। তবে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য চিকিৎসা তদারকির দায়িত্ব নিয়েছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান।

বর্তমানে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন জোবাইদা। সেখান থেকেই খালেদা জিয়ার যাবতীয় খোঁজ-খবর রাখবেন তিনি। সেই সঙ্গে চিকিৎসার বিষয়টিও তদারকি করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, মেডিকেল বোর্ড চিকিৎসা দিলেও তার পরিবারের সদস্যরা চিকিৎসার বিষয়ে সব ধরনের দায়িত্ব দিয়েছেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানকে। বোর্ডের চিকিৎসকরা তার সঙ্গে সমন্বয় করেই চিকিৎসা দেবেন।

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, ‘বাড়ি ফেরার পরে সে (খালেদা জিয়া) মানসিকভাবে ভালো থাকলেও সুস্থ নেই। শ্বাসকষ্ট হচ্ছে, হাত নাড়াতে পারে না। আপাতত বাড়িতে যতটা সম্ভব চিকিৎসা দেয়া হবে। একটু সুস্থ হয়ে উঠলে, তার পছন্দমত হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হবে। সেই পর্যন্ত চিকিৎসার যাবতীয় দেখভাল করবে জোবায়দা রহমান।’

এর আগে গতকাল বুধবার দুই বছর এক মাস ১৬ দিন অর্থাৎ ৭৪৬ দিন পর কারা মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুটি শর্তে দন্ড ছয় মাস স্থগিত করে সরকার তাঁকে মুক্তি দিয়েছে। শর্ত দুটি হচ্ছে- এই সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬