দুই শর্তে কারামুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

২৪ মার্চ ২০২০, ০৩:৫০ PM

© ফাইল ফটো

দুই শর্তে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার বিকেল চারটায় গুলশানের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

শর্তের মধ্যে রয়েছে, ঢাকাস্থ বাসায় থেকে তাকে চিকিৎসা গ্রহণ এবং দেশের বাহিরে যেতে পারবেন না খালেদা জিয়া।

কবে নাগাদ মুক্তি পাবে-এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিষয়টি আমি মতামত আকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তারা মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে বলে জানান আইনমন্ত্রী।

প্রসঙ্গত, খালেদা জিয়া গত দুই বছর ধরে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে তাঁর পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত দুই দফায় জামিনের জন্য আবেদন করা হয়েছিল। সেগুলোর মধ্যেই আজ মন্ত্রী সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

ট্যাগ: বিএনপি
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬