করোনা নিয়ে মির্জা ফখরুলকে পড়াশুনা করতে বললেন তথ্যমন্ত্রী

১১ মার্চ ২০২০, ০৮:০৬ PM

© টিডিসি ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিমানন্দর, বিএনপির কাজ হচ্ছে সমালোচনা করা। তারা ভুল খোঁজার রাজনীতি করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলব এ বিষয়ে একটু পড়াশোনা করার জন্য। করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে শনাক্ত করা যায় না। সংক্রমিত হওয়ার ১৪ দিন পরে তার দেহে করোনাভাইরাস আছে কিনা সেটি নির্ণয় করা যায়।

আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে নাটোর জেলা আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সমুদ্রবন্দর এবং স্থলবন্দরে ব্যবস্থা নেওয়া সত্ত্বেও দুজন বাংলাদেশি বিদেশ থেকে আক্রান্ত হয়ে দেশে এসেছে। বিএনপিকে বলব এগুলো নিয়ে প্রশ্ন এবং রাজনৈতিক বাদানুবাদ না করে একযোগে কাজ করা প্রয়োজন। তাদেরকে বলব সবকিছুর মধ্যে রাজনীতি না খোঁজার জন্য।

হাছান মাহমুদ বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। অর্থনৈতিক ও কারিগরি সক্ষমতা আমাদের চেয়ে বেশি হওয়ার সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স জার্মানি, বেলজিয়াম, সিঙ্গাপুরসহ পৃথিবীর প্রায় একশটি দেশ করোনাভাইরাস থেকে নিজেদের মুক্ত রাখতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশে এ রোগের চিকিৎসার ব্যাপারে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই মোতাবেক কার্যক্রম চলছে।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ নাটোর জেলা, থানা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬