খালেদা জিয়াকে জীবিত নিয়ে যেতে পারব কি না সন্দেহ : সেলিমা

০৭ মার্চ ২০২০, ০৫:১৯ PM

© ফাইল ফটো

খালেদা জিয়াকে হাসপাতাল থেকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারব কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আপার শরীরের অবস্থা খুব খারাপ বলে জানিয়েছেন তার মেজ বোন সেলিমা ইসলাম।

শনিবার (৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার এখন যে অবস্থা আমি সরকারকে বলব মানবিক কারণে হলেও তাকে মুক্তি দিন।

এর আগে শনিবার বিকেল সোয়া ৩টার দিকে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাকে বিএসএমএমইউতে দেখতে যান। এ সময় ছিলেন মেজ বোন সেলিমা ইসলাম, ভাই শামীম ইস্কান্দারসহ পরিবারের পাঁচ সদস্য।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডাদেশ নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের ১ এপ্রিল তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন খালেদা জিয়া।

কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬