বিক্ষোভকারীদের ছবি-ঠিকানাসহ পোস্টার!

০৭ মার্চ ২০২০, ১০:০২ AM

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে (সিএএ) বিক্ষোভকারীদের ‘অপমান’ করার নতুন পন্থা বের করেছে ভারতের উত্তরপ্রদেশের রাজ্য সরকার। রাজ্যের লখনউয়ের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার ধারে এই সিএএ বিরোধীদের নাম, ছবি এবং ঠিকানাসহ বড়বড় পোস্টার-ব্যানার সাঁটানো হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই এই ব্যবস্থা গ্রহণ করেছে লখনউ জেলা প্রশাসন। এছাড়া সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলাও দায়ের করা হয়েছে।

লখনউয়ের বেশিরভাগ গুরুত্বপূর্ণ রাস্তার ধারেই বড়বড় পোস্টার সাঁটানো হয়েছে। একেকটি পোস্টারে বেশ কয়েকজন করে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভকারীর নাম রয়েছে। তাঁদের ছবি ঠিকানা এবং বিস্তারিত দেওয়া আছে।

এ প্রসঙ্গে সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই বিক্ষোভকারীদের পোস্টার টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভের ঘটনায় সরকারি সম্পত্তি নষ্টের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা টাকা পরিশোধ না করেন, তাহলে সরকার সম্পত্তি বাজেয়াপ্ত করবে।

যোগী সরকারের এই কাণ্ডে রীতিমতো অপমানিত বোধ করছেন বিক্ষোভকারীরা।

তাঁরা বলছেন, ভারতীয় আইন অনুযায়ী, শাস্তি পাওয়া বা বিচার প্রক্রিয়া পুরোটাই গোপনীয়। এই পোস্টার সাঁটিয়ে তাঁদের হেনস্তা করা হয়েছে বলে দাবি সিএএ বিরোধী বিক্ষোভকারীদের। ইতিমধ্যেই, ওই পোস্টারে নাম এবং ছবি আছে এমন বেশ কয়েকজন আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বিক্ষোভকারীদের এক নেতা বলছেন, আদালতে প্রমাণ হয়নি এমন কোনও অভিযোগের ভিত্তিতে আমাদের এভাবে হেনস্তা করা যায় না। এটা আফগানিস্তান নয়, এখানে বিচারপ্রক্রিয়া এভাবে প্রকাশ্যে আনা যায় না।

কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬